জকিগঞ্জে বিগত ১ বছরে যে চমক দেখালেন ওসি মীর মোঃ আব্দুন নাসের





জকিগঞ্জ থানায় যোগদানের পর একের পর এক চমক দেখিয়েছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মীর মোঃ আব্দুন নাসের।


আজ উনার একবছর পূর্ণ হওয়ায় বিগত বছরে,মাদক,আসামী গ্রেফতারসহ বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত আকারে একটি সচিত্র প্রতিবেদন জনসম্মুখে তুলে ধরেন। নেটিজেনরা এসব জবাবদিহিতা মূলক কাজের উনার ভূয়সী প্রশংসা করেন।


নিম্নে তাঁর প্রতিবেদনটি হবুহু তুলে ধরা হল।তিনি বলেন অত্যন্ত আন্তরিকতার সাথে আপনাদের প্রাণপণ সহযোগীতায় একটি বছর পার করলাম। গত বছরের এই দিনে ঠিক এই সময়ে আমি জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বভার গ্রহন করি। 


আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের সহযোগীতায় জকিগঞ্জ হতে সব ধরনের অপরাধকে নির্মূল করতে অনেকদুর এগিয়ে গিয়েছি। সকল প্রশংসা মহান আল্লাহর। সর্বপ্রথম আমি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানাই। 


আমাকে জকিগঞ্জের মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ায় আমি অশেষ কৃতজ্ঞতা জানাই সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম কে। আমি তাঁর ও তাঁর পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। 


আমার নেতৃত্বে গত একটি বছরে জকিগঞ্জ থানায় ৩৪,৯৬৯ পিস ইয়াবা, ১,৩৩৪ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল, ১১৭ বোতল অফিসার চয়েজ বিয়ার, ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা,


১,৪৪,০৫০ শলাকা ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি, ২৫ টি ভারতীয় মোবাইল সেট, ১৫ টি ভারতীয় গরু, ১,২৩,০০০/- জাল টাকা, ০৩ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জুয়া মামলায় এজাহারনামীয় ৬৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। 


উদ্ধারজনিত মামলায় এজাহারনামীয় ১৯৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মাদকসহ জিআর, সিআর ও সাজা পরোয়ানায় গ্রেফতারকৃত আসামীর সংখ্যা ২০১ জন।


উদ্ধারজনিত মামলা ব্যতীত অন্যান্য নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীর সংখ্যা ১৫১ জন। ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় ৩২ জন, ননএফআইআর প্রসিকিউশনে ০৯ জন আসামী গ্রেফতার করা হয়েছে। এক বছরে উদ্ধারজনিত মামলার সংখ্যা ১৫২ টি। জুয়া মামলার সংখ্যা ১২ টি। 


আমাকে প্রত্যেকটি কাজে সরাসরি অনুপ্রেরণা জুগিয়েছেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। 


গত একটি বছরে সকল ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে আমরা সক্ষম হয়েছি। আর এর পেছনে ছিল জকিগঞ্জের আপামর জনগনের দোয়া ও আশির্বাদ। 


আমি আবারো আগামী দিনে মাদকসহ সকল ধরনের অপরাধকে নির্মূল করতে, সকল অপরাধীকে আইনের আওতায় আনতে সকলের আন্তরিক দোয়া চাই। 


তিনি আরো বলেন জকিগঞ্জবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ, শুভেচ্ছা ও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি

মাদরাসা খুলে দিতে শায়খে বর্ণভীর খোলা চিটি

মাদরাসা খুলে দিতে সরকারের প্রতি শায়খে বর্ণভীর খোলা চিঠি

আওয়ার ইসলাম: স্বাস্থ্যবিধি মানার শর্তে দেশের সকল মাদরাসা, মক্তব ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন শায়খুল হাদিস মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক শায়খে বর্ণভী।

শুক্রবার (৭ আগস্ট) সরকারের উদ্দেশ্যে গণমাধ্যমে পাঠানো এক ‘খোলা চিঠিতে’ তিনি এ দাবি জানান।

খোলা চিঠিতে তিনি বলেন- ‘সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সারা দেশের মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থী লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে আছে। যাদের অনেকেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়তে পারে। পাশাপাশি দেশ ও জাতি দীন  শিক্ষার আলো থেকে দূরে সরে যাচ্ছে। যে কারণে সমাজ অপূরণীয় ক্ষতির শিকার হবে।

আরও লক্ষ্যণীয় যে, শারীরিক চিকিৎসা কেন্দ্রসমূহ যেমন খোলা থাকার প্রয়োজন, তার চেয়ে আরও বেশি প্রয়োজন আত্মিক চিকিৎসা কেন্দ্রসমূহ খোলা রাখা। কারণ, শারীরিক চিকিৎসার অভাবে মানুষ ক্ষণস্থায়ী জীবনেই শুধু ক্ষতিগ্রস্ত হয়। পক্ষান্তরে আত্মিক চিকিৎসার অভাবে মানুষের চিরস্থায়ী জীবন ক্ষতিগ্রস্ত হয়।

তাই শারীরিক চিকিৎসা কেন্দ্রসমূহ খোলা থাকার চেয়ে আত্মিক চিকিৎসা কেন্দ্রসমূহ খোলা থাকার প্রয়োজন অধিক। অতএব, মাননীয় সরকার প্রধান ও সংশ্লিষ্ট দায়িত্বশীলগণের প্রতি জোরদাবি হচ্ছে যে, উপরোক্ত জনস্বার্থপূর্ণ বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মানার শর্তসহ দেশের সকল মাদরাসা, মক্তব ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা ও নির্দেশ প্রদান করুন।’